ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা দুই জয়ে সিরিজ ড্র বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক :

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কান মেয়েদের ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে ২-২ এ সিরিজ ভাগাভাগি করল দুই দল।

আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সর্বোচ্চ ২৪ রান করেছেন জান্নাতুল। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে ডাক খেয়ে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুতেই ব্যকফুটে যাওয়া লঙ্কান মেয়েরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তাছাড়া হিরুনি হানসিকা খেলেন ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে তার এমন ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ৪ ওভারে ৩৯ রান করে ফেলে তারা। তবে মিডল অর্ডার ব্যর্থ ছিল। শেষদিকে ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আফিয়া এবার ২৩ বলে করেন ২১ রান। জান্নাতুল খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টানা দুই জয়ে সিরিজ ড্র বাংলাদেশের

আপডেট সময় ০৭:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫