ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের ৪ দিন পর বরের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের ৪ দিন পর বর সিয়াম ঘরের ধর্ণার সাথে গলায় উর্না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার জানের চালা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জানের চালা গ্রামের রতন মিয়ার মেয়ে রুমার সাথে একই গ্রামের আবু সাঈদের ছেলে সিয়ামের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে গত রবিবার দিন তারা পরিবারের অমতে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার শুরু করে। বুধবার সকাল ৭টার দিকে পুত্র সিয়াম ও পুত্রবধূ রুমাকে বাড়িতে রেখে সিয়ামের বাবা-মা স্থানীয় একটি কারখানায় কাজ করতে যায়। কারখানার কাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে তারা বাড়িতে খেতে আসে। এ সময় দেখতে পায় ঘরের বাইরে পুত্রবধূ রুমা একা বসে আছে। সিয়ামকে না পেয়ে তারা ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পায় ঘরের ধর্ণার সাথে গলায় উর্না পেচানো অবস্থায় সিয়াম ঝুলে আছে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ধর্ণা থেকে সিয়ামকে নামিয়ে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতাল থেকে সিয়ামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের ৪ দিন পর বরের আত্মহত্যা

আপডেট সময় ১০:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫