ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিতর্ক, আলোচনা-সমালোচনা সঙ্গী করেই চলচ্চিত্রে নুসরাতের একযুগ

আকাশ বিনোদন ডেস্ক :

বিতর্ক যেন ছায়াসঙ্গী টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের। কখনো তার সম্পর্ক নিয়ে আবার কখনো বা তার চেহারা নিয়ে আবার কখনো কখনো পোশাক নিয়ে প্রায়ই বির্তক আর ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই জন্যই অনেকে বলে থাকেন, নুসরাত আর বিতর্ক যেন সমর্থক শব্দ।

নুসরাত শুধু টালিউডের অভিনেত্রী নন। তার রয়েছে আরও পরিচয়। তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য। যদিও রাজনৈতিক দায়িত্বের চেয়ে অভিনেত্রীর ভূমিকাতেই তাকে বেশি দেখা যায়। তবে নানা বিতর্কে জড়িয়ে তার ক্যারিয়ার যতটা দূরে যাওয়ার কথা ছিল, ততটা যায়নি। যদিও অভিনয় জীবনের এক যুগ পেরিয়েছেন এই অভিনেত্রী।

আজ ৮ জানুয়ারি এই নুসরাতের জন্মদিন। ১৯৯০ সালের ৮ জানুয়ারি কলকাতায় জন্ম নুসরাতের। ২০১০ সালে ‘ফেয়ার ওয়ান মিস কলকাতা’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন।

এরপর ২০১১ সালে রাজ চক্রবর্তীর ‘শত্রু’ সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখেন। জিতের বিপরীতে পর্দায় তার উপস্থিতি প্রশংসিত হয়। এরপর ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি, ‘জামাই ৪২০’, ‘লাভ এক্সপ্রেস’, ‘আমি যে তোমার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সিনেমার অন্যতম অভিনেত্রী হয়ে ওঠেন নুসরাত।

বাণিজ্যিক সিনেমা ছাড়া ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘ডিকশনারি’ ইত্যাদি ভিন্নধারার সিনেমাতেও অভিনয় করেন। তবে যখন বাণিজ্যিক সিনেমা ও ভিন্নধারার সিনেমার অন্যতম অভিনেত্রী মনে করা হচ্ছিল নুসরাত জাহানকে, তখনই তার ক্যারিয়ারে ছন্দপতন।

২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন নুসরাত। সে বছরের ১২ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন এই অভিনেত্রী। ওই বছরই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর বিপক্ষে জয়ী হন নুসরাত।

ব্যতিক্রমী সম্পর্কের কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন নুসরাত জাহান। ২০১২ সালে নুসরাতের প্রেমিক কাদের খানের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। নুসরাত তখন জানিয়েছিলেন, ওই ঘটনার পাঁচ মাস আগেই তাদের সম্পর্ক চুকেবুকে গেছে।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যায়। পরে নুসরাত নিজে জানান, তার ও নিখিলের বিয়ে বৈধ ছিল না, ছিল লিভইন রিলেশনশিপ। পরে কলকাতা হাইকোর্টও তাদের বিয়ে অবৈধ ঘোষণা করেন।

নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের কথা শোনা যায়, কিন্তু কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

২০২১ সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের জন্মসনদে বাবার নামের জায়গায় যশের নাম দেখা যায়। তখনই তাদের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আসে।

ব্যক্তিজীবন ছাড়া রাজনীতিতেও বিতর্কে জড়িয়েছেন নুসরাত। গত বছরই ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় তার নাম জড়ায়। অভিনেত্রী বরাবরই এ দুর্নীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা অস্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিতর্ক, আলোচনা-সমালোচনা সঙ্গী করেই চলচ্চিত্রে নুসরাতের একযুগ

আপডেট সময় ০৮:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫