ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিতে সময় চাইলেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক :

অনেক দিন থেকেই জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। দলে ফেরার গুঞ্জন থাকলেও তা আর হয়ে ওঠেনি। এরমধ্যেই সামনে চলে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেখানেও রয়েছে তার ফেরার গুঞ্জন। তবে পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিবেন দেশ সেরা এই ওপেনার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে বর্তমানে সিলেটে রয়েছেন তামিম। আজ বুধবার সেখানে তার সঙ্গে আলোচনা করতে যান জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আলোচনার পর প্রধান নির্বাচক জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। সে জন্য দুই-একদিন সময় চেয়েছেন।

এদিকে ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য আইসিসিতে ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা পাঠাতে হবে। তবে এই তালিকায় চাইলেই পরিবর্তন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

তামিমের সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচক ছাড়াও ছিলেন দুই নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকার। এ উপলক্ষে সকালেই সিলেটে আসেন প্রধান নির্বাচক।

আলোচনা শেষে গ্র্যান্ড সিলেটের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে গাজী আশরাফ হোসেন বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেব আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’

সূত্র জানিয়েছে, অধিনায়ক নাজমুল হোসেনসহ দলের আরও দুই-এক জন ক্রিকেটারও তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে অনুরোধ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিতে সময় চাইলেন তামিম

আপডেট সময় ০৫:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫