ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের পর সচিবালয়ের সামনে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য দেখা যায়।

স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে আধা ঘণ্টার মতো ছিলেন। পরে তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। সে বৈঠকের জন্য চার সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে যান।

এসময় বাইরে অপেক্ষারত শতাধিক শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই ধাওয়া-পাল্টা ধাওার ঘটনা ঘটে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম আহত হয়েছেন বলে  জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় ০৪:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫