ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ কড়া নজরদারির মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

বাজে ফর্মের কোহলিকে ‘রিসেট বাটন’ চাপার পরামর্শ ডি ভিলিয়ার্সের

আকাশ স্পোর্টস ডেস্ক :

৯ ইনিংসে ১৯১ রান, বিরাট কোহলির নামের পাশে এমন রেকর্ড খুবই ‘অ-কোহলিসুলভ’। তার আউট হওয়ার ধরনটা আরও দৃষ্টিকটু। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত বোর্ডার গাভাস্কার ট্রফির প্রতি ম্যাচেই আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে। কোহলি যে ফর্মে নেই, তার জন্য এর চেয়ে বড় প্রমাণ আর কী চাই?

কোহলির এমন দুর্দিনে তার পাশে এগিয়ে এলেন তার বন্ধু এবি ডি ভিলিয়ার্স। তার সাবেক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ তাকে ব্যাটিংয়ের এই সমস্যা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। এবি বলেছেন, ‘বিশ্বের প্রতিটি ব্যাটসম্যানেরই কোনও না কোনও দুর্বলতা থাকে। আমার জন্য সোজা প্যাডে আসা ডেলিভারিতে সমস্যা ছিল। কোহলিকে উচিত প্রতি বলের পরে নিজেকে রিসেট করা। অফ-স্টাম্পের বাইরের বলগুলো থেকে দূরে থাকা প্রয়োজন তার।’

এবি আরও যোগ করেছেন, ‘বিরাট কোহলি লড়াই করতে পছন্দ করে, তবে যখন ফর্মে থাকেন না, তখন এই মানসিকতা থেকে সরে যাওয়াই গুরুত্বপূর্ণ। প্রতিটি বলের পরে নিজেকে রিসেট করা উচিত এবং বুঝতে হবে, প্রতিটি বল নতুন কিছু আনতে পারে।’

অস্ট্রেলিয়া সফরে কোহলির অফ-স্টাম্প সমস্যার পাশাপাশি, তার মাঠে লড়াই করার মনোভাবকেও তার জন্য আরেক সমস্যার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘বিরাট মাঝে মাঝে ভুলে যায় যে সে মাঠে শুধু ব্যাটসম্যান। লড়াইয়ের মনোভাব তাকে ভালো করে তোলে, কিন্তু এটিই তার দুর্বলতা হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

বাজে ফর্মের কোহলিকে ‘রিসেট বাটন’ চাপার পরামর্শ ডি ভিলিয়ার্সের

আপডেট সময় ০২:১০:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫