ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাহ্নবীকে নিয়ে যে মন্তব্য করলেন রামগোপাল

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই বলে জানিয়েছেন বর্ষীয়ান পরিচালক রামগোপাল ভার্মা। আমি মাকে পছন্দ করতাম, মেয়েকে নয়। সত্যি কথা বলতে, গোটা জীবনে এমন অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছি, যাদের সঙ্গে আমার কোনো যোগই তৈরি হয়নি। জাহ্নবীর সঙ্গেও আমার কাজ করার কোনো পরিকল্পনা নেই।

জাহ্নবী কাপুরের প্রথম পরিচয় তিনি শ্রীদেবীর কন্যা। যদিও ইতোমধ্যে বলিউডে প্রায় পাকাপাকি জায়গা করে ফেলেছেন জাহ্নবী কাপুর। অনেক সময় সৌন্দর্য ও অভিনয়ের নিরিখে মায়ের সঙ্গে তুলনাও টানা হয়েছে তার। কিন্তু কোনোভাবেই তার মধ্যে শ্রীদেবীর কোনো ছায়া নেই বলে জানান পরিচালক রামগোপাল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবীকে নিয়ে কথা বলেন পরিচালক। তখনই উঠে আসে জাহ্নবীর প্রসঙ্গ। রামগোপাল বলেন, এখন পর্যন্ত জাহ্নবীর মধ্যে শ্রীদেবীকে দেখতে পাইনি। যদিও জুনিয়র এনটিআর কিছু দিন আগেই ঠিক উল্টো কথা বলেছেন। ‘দেবারা’ ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা গেছে তাকে। জুনিয়র এনটিআর বলেছেন— একটি নির্দিষ্ট ফটোশুটের সময়ে জাহ্নবীকে অবিকল তার মায়ের মতো দেখতে লাগছিল।

এ দাবি মানতে নারাজ রামগোপাল ভার্মা। এমনকি জাহ্নবীর মধ্যে বিন্দুমাত্র শ্রীদেবীর ছায়া রয়েছে বলে মানেন না তিনি। রামগোপাল পরিচালিত ছবিতে কাজ করেছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। সেই অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেন, নানা ধরনের চরিত্রে কাজ করতে সক্ষম ছিলেন তিনি। আমি ওর ছবি পরিচালনা করছিলাম। কিন্তু ওর অভিনয় দেখতাম দর্শকের মতো বুঁদ হয়ে। এই মানের অভিনেত্রী ছিলেন শ্রীদেবী।

কিন্তু কন্যা জাহ্নবীকে নাকি মোটেই পছন্দ নয় তার। এমনকি শ্রীদেবীকন্যার সঙ্গে কাজ করারও কোনো ইচ্ছা নেই বলে জানান রামগোপাল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাহ্নবীকে নিয়ে যে মন্তব্য করলেন রামগোপাল

আপডেট সময় ০৯:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫