ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাড়ি কেনায় ঋণ মিলবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা

আকাশ জাতীয় ডেস্ক :

ভোক্তা ঋণের আওতায় গাড়ি কেনার জন্য ঋণের অঙ্ক বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দিতে পারত। এখন তা বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে গাড়ি কেনার ঋণের হারও বাড়ানো হয়েছে। বিশেষ করে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য গাড়ির দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাকি ৩০ শতাংশ দিতে হবে ভোক্তাকে।

আগে সাধারণ গাড়ির দামের ৫০ শতাংশ ঋণ দেওয়া হতো। গ্রাহককে দিতে হতো বাকি ৫০ শতাংশ। এখন থেকে এ ধরনের গাড়ি কেনার জন্য ব্যাংক দেবে গাড়ির দামের ৬০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ দিতে হবে গ্রাহককে।

এ বিষয়ে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর করা হয়েছে।

সূত্র জানায়, দেশের সার্বিক অর্থনীতি বিশেষ করে আমদানি খাতকে চাঙা করতে ভোক্তা পর্যায়ে ঋণ বিতরণের হার বাড়ানো হয়েছে। নতুন বছরে এমন আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ভোক্তা ঋণের আওতায় প্রায় সব ব্যাংক ও কিছু ফাইন্যান্স কোম্পানি এ খাতে ঋণ দিয়ে থাকে। সুদের হার গড়ে ১২ থেকে ১৪ শতাংশ। তবে দুর্বল ব্যাংকগুলোতে এ খাতে সুদের হার আরও বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাড়ি কেনায় ঋণ মিলবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা

আপডেট সময় ১০:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫