ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

ছেলেকে বাঁচাতে মাঠে নামলেন আল্লু অর্জুনের বাবা

আকাশ বিনোদন ডেস্ক :

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ ছবি দেখতে গিয়ে পদপিষ্ট হয়েছিলেন কিছু সিনেমাপ্রেমী। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণী তারকারাও। তাদের ঘিরে উত্তেজনার কমতি ছিল না দর্শকদের। উপচে পড়েছিল ভিড়। এ সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। সেই নারীর ছেলে শ্রী তেজও গুরুতর আহত হয়।

পদপিষ্ট হওয়ার ঘটনায় আল্লুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি গ্রেফতারও করা হয় তাকে। তবে একদিনের মধ্যেই অন্তর্বর্তী জামিন পান তিনি।

এ ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকার সহায়তা দিয়ে সাহায্য করেছেন আল্লু অর্জুন। এতে ভেবেছিলেন অনুরাগীর মৃত্যুর ঘটনায় তিনি হয়তো খানিকটা ছাড় পাবেন। কিন্তু আল্লুর বিপদ তো আর কমছে না। কয়েক দিন আগেই পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তিনি। এ অভিনেতাকে করা হয় কঠিন সব প্রশ্ন। শোনা যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে খুব চাপের মধ্যে আছেন দক্ষিণী এই সুপারস্টার।

এবার নতুন খবর হলো— ছেলেকে বিপদ থেকে রক্ষা করতে এবার মাঠে নামলেন আল্লু অরবিন্দ। পরিস্থিতি সামলাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আল্লুর বাবা। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন পুরো পরিস্থিতি খতিয়ে দেখার।

পদপিষ্ট হয়ে সেই নারীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ পুরো পুষ্পা টিম। এ ঘটনা কেন্দ্র করেই একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। আপাতত জামিনে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন।

জেল থেকে বের হয়ে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন আল্লু ও ছবির প্রযোজক। তবে সেই সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার নারী অনুরাগীর পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।

এদিকে সেই শিশুর বাবা জানিয়েছিলেন, ভেন্টিলেশনে রয়েছে শ্রী তেজ। সামান্য হলেও উন্নতি হয়েছে ছেলের শারীরিক পরিস্থিতির। চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছে তার ছেলে। জ্ঞানও ফিরেছে তার। তিনি আরও বলেন, আমার সন্তান অবশেষে ২০ দিন পর চিকিৎসায় সাড়া দিচ্ছে। আল্লু অর্জুন ও তেলেঙ্গানা সরকার আমাদের সাহায্য করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলেকে বাঁচাতে মাঠে নামলেন আল্লু অর্জুনের বাবা

আপডেট সময় ০৬:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪