ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার লেহেঙ্গা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে তার অভিনীত অর্ধশতাধিক ছবি। সৌন্দর্য ও অভিনয় দিয়ে অনেক আগে থেকেই বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছেন এই নায়িকা। চলতি বছরের পুরোটা সময়ই আলোচনায় ছিলেন বি-টাউনের রানি ঐশ্বরিয়া রাই বচ্চন।

কিন্তু ঐশ্বরিয়ার আলোচিত, সেরা সিনেমার মধ্যে রয়েছে ‘যোধা আকবর’। যেখানে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এবং আজও দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে। এবার ছবিটি নিয়ে নতুন এক সাফল্যের কথা শোনা গেল।

‘যোধা আকবর’ ছবির বিয়ের দৃশ্যে এক বিখ্যাত লাল লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বরিয়া। সেই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার অ্যাকাডেমি মিউজিয়াম-এ প্রদর্শিত হচ্ছে। বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন লেহেঙ্গাটির; যা ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম জারদোজি এবং এমব্রয়ডারির কাজের জন্য এই লেহেঙ্গা পরে নজর কেড়েছিলেন বিশ্বসুন্দরী।

লেহেঙ্গার সঙ্গে ঐশ্বরিয়ার পরা ভারী নেকলেসে একটি নীল ময়ূর এবং কুন্দনের কাজ ছিল। যেখানে তাকে একেবারে রানির মতো লাগছিল। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গা একটি ডামির ওপর দেখানো হয়েছে। অ্যাকাডেমির শেয়ার করা ভিডিওটিতে আশুতোষ গোয়ারিকরের সিনেমার দৃশ্যও শেয়ার করা হয়েছে।

প্রদর্শনীতে যোধা আকবর ছবির কিছু দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে ঐশ্বরিয়া এবং হৃতিকের অভিনয় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার লেহেঙ্গা

আপডেট সময় ০৯:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪