ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বক্সিং ডে টেস্টের শুরুটা অস্ট্রেলিয়ার শেষটা রাঙাল ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তিনি। যার সুবাদে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। প্রথম দুই সেশন দাপট দেখায় স্বাগতিকরা। তবে তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ বিকেলে দ্রুত উইকেট তুলে দিনটা রাঙায় ভারতীয় বোলাররা।

মেলবোর্নে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১১ রান করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন ৬৮ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ ও ৮ রানে অপরাজিত থাকা অধিনায়ক প্যাট কামিন্স।

বক্সিং ডে টেস্টে এদিন ব্যাট হাতে দ্রুত রান তুলেছেন অভিষিক্ত তরুণ কনস্টাস। দলীয় ৮৯ রানে এই ব্যাটার সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ২ ছক্কা ও ৬ চারে করেন ৬০ রান। পরে ৫৭ রান করে সাজঘরে ফেরেন উসমান খাজা। তবে দলকে টানছিলেন মার্নাস লাবুশেন ও স্মিথ জুটি। পরে ব্যক্তিগত ৭২ রানে ফেরেন লাবুশেন। ২৭৩ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

৯ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেই চাপ আরও বাড়ে দারুণ খেলতে থাকা অ্যালেক্স ক্যারি শেষ বিকেলে ৩১ রানে সাজঘরে ফিরলে। পরে কামিন্স এসে স্মিথকে সঙ্গ দিয়ে দিনের খেলা শেষ করেন। প্রথম দিনে জাসপ্রিত বুমরাহর শিকার ৩ উইকেট। একটি করে উইকেট তুলেছেন আকাশ দ্বীপ ও রবীন্দ্র জাদেজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বক্সিং ডে টেস্টের শুরুটা অস্ট্রেলিয়ার শেষটা রাঙাল ভারত

আপডেট সময় ০১:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪