ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে : উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে। এজন্য শিল্প খাতকে বাঁচাতে কৃষিতে ভর্তুকি দিতে হচ্ছে। ৭০ থেকে ৮০ টাকায় সার কিনে ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। এভাবে ক্রনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদে জেঁকে বসেছিল। অর্থনীতিতে কোনো বৈচিত্র্য আসেনি।

বুধবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এ মন্তব্য করেন।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দেশের বিচার বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘২০০৭ সালে মাসদার হোসেন মামলার মাধ্যমে আমাদের বিচার বিভাগ স্বাধীন হলো। এ স্বাধীনতা আমাদের কতটুকু উপকার করেছে, এটা ভেবে দেখা দরকার। এটি হয়েছে নেতৃত্বের ব্যর্থতার কারণে।’

নৈতিকভাবে সবাইকে উঁচু স্থানে উঠতে হবে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ দেশটা আমাদের সন্তানদের জন্য গড়তে হবে। কিন্তু দেশের মধ্যে একটা সময় নানা কিছু ঘটল। ওই যে বয়ানটা ছিল, সেটা আমরা বিশ্বাস করেছিলাম। আমরা অনেকেই নিশ্চুপ ছিলাম। কিন্তু কিছু বাচ্চা ছেলে প্রতিবাদ করল। পরে জনতাও যোগ দিলেন। পরিবর্তন এলো। এখন আমরা যদি আবার গতানুগতিকভাবে একই জিনিসের চর্চা করি, দক্ষতার মূল্যায়ন না করি, তবে এটি গ্রহণযোগ্য হবে না।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এই যে গত ৫ আগস্টের আন্দোলন হলো, প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন, ৫০ হাজার মানুষ অসুস্থ হয়ে কাতরাচ্ছেন। তবু আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখনো অনেক লোক আসছেন ফটোসেশন করতে। তারা কেন ছবি তুলছেন, আমি বুঝি না। তারা হয়তো বোঝানোর চেষ্টা করছেন, আমার সঙ্গে উপদেষ্টার সম্পর্ক আছে। আমি মনে করি, এটার কোনো মূল্য নেই।’

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের শিল্প খাত উচ্চ শুল্ক-করের দ্বারা পরিচালিত। শিল্প খাতের লোকজন ট্যাক্স (কর) পরিশোধ করেন না কিন্তু ভ্যাট দেন। আমাদের মতো দরিদ্র অর্থনীতির দেশে ভ্যাট ও ট্যাক্সের মধ্যে একটা সংযোগ দরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, আইসিএমএবির প্রেসিডেন্ট ও বিল্ডকন কনসালট্যান্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে : উপদেষ্টা

আপডেট সময় ০৫:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪