ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএল টি-টোয়েন্টি আসরের শুরুতেই শাহিনকে পাচ্ছে বরিশাল

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিপিএলের ১১তম আসরের ২২ গজের লড়াই শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। তবে শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

বিপিএল খেলতে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

ঠিক কতটি ম্যাচের জন্য শাহিন আফ্রিদিকে দলে নেওয়া হয়েছে এমন প্রশ্ন করা হয় মিজানুর রহমানকে। জবাবে তিনি বলেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার।

প্রথমে ঢাকা পর্বে মোট দুটি ম্যাচ খেলবে বরিশাল। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহী ও ষষ্ঠ ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল। এই দুই ম্যাচে দেখা যাবে শাহিনকে। এ ছাড়াও সিলেট পর্বের তিন ম্যাচেও বরিশালের প্রতিনিধিত্ব করবেন এই বাঁহাতি পেসার। ৭ ম্যাচের চুক্তি হলে চট্টগ্রাম পর্বেও দেখা যাবে তাকে।

তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং ও ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশাল স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিপিএল টি-টোয়েন্টি আসরের শুরুতেই শাহিনকে পাচ্ছে বরিশাল

আপডেট সময় ০৫:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪