ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ২৩ জুন সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকার দোহার উপজেলার ব্যাঙ্গারচক এলাকায় পানিতে ডুবে মো. জুবায়ের নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ব্যাঙ্গারচক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু জুবায়ের ব্যাঙ্গারচক এলাকার মো. জুলহাসের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান, দুপুর ১২টায় জুবায়ের বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তার মা জুবায়েরকে দেখতে না পেরে খোঁজাখুঁজি করেন। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরের পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার ওসি রেজাউল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আর এ বিষয়েও থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪