ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুষ্পা ২ এর দাপটে হল পাচ্ছে না দেবের ‘খাদান’

আকাশ বিনোদন ডেস্ক :

কলকাতায় বড়দিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে দেব-ইধিকার অ্যাকশান ছবি ‘খাদান’, রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’, প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ ও মানসী সিনহার ‘৫ নং স্বপ্নময় লেন’। সবমিলিয়ে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি।

কিন্তু একইসঙ্গে সারা ভারতের মতো বাংলাতেও রমরমিয়ে চলছে ‘পুষ্পা ২’। এখানেই শেষ নয়, পূজায় মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘বহুরূপী’র শোও এখনও হাউজফুল চলছে। এর জেরেই হল পেতে সমস্যা তৈরি হয়েছে চার নতুন বাংলা ছবির।

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দেবের ‘খাদান’। অনেকদিন পর অ্যাকশন নির্ভর মাসালা বাণিজ্যিক ছবিতে ফিরছেন নায়ক। তবে রিলিজের আগেই সমস্যার মুখে এই ছবি। গতকাল দেব দাবি করেন, খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করতে পারছেন না কারণ এই ছবি যথাযথ শো পাচ্ছে না।

দেব বলেন, খুবই দুঃখিত দর্শকের কাছে, কারণ ‘খাদান’এর আগাম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। বিশ্বাস করো, আমি ভীষণ চেষ্টা করছি আর খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করার জন্য লড়াই করছি। বাংলায় অন্য ভাষার ছবি মুক্তির কারণেই এখনও খাদান যথাযথ শো পাচ্ছে না। সত্যিই দুঃখিত। প্লিজ ধৈর্য্য রাখুন। আমি হাল ছাড়ব না।

শুধু দেব নন, এই একই সমস্যার মুখে বাকি তিন ছবিও। উল্লেখ্য, সুজিত রিনো দত্ত পরিচালিত খাদান ছবিতে দেব-ইধিকা ছাড়াও রয়েছেন যিশু, বরখা বিশত, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুষ্পা ২ এর দাপটে হল পাচ্ছে না দেবের ‘খাদান’

আপডেট সময় ০৮:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪