ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা, তিন জনের আত্মসমর্পণ

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ডাকাতরা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনীর তৎপরতায় তিন ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। এ সময় ভেতরে আটকে পড়া জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিন ডাকাতকে ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে এক র‌্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যাংকের ভেতরে তিন ডাকাতকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র ছিল।

স্থানীয় জানান, দুপুর দেড়টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে অস্ত্রধারী তিনজন ডাকাত অবস্থান করছে। চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। পরে তাদের আত্মসমর্পণের চেষ্টা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা, তিন জনের আত্মসমর্পণ

আপডেট সময় ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪