ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

প্রকাশ পেলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ এর শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। সিনেমাটির বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয়।

২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টার প্রকাশ হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর এক হোটেলে এক আয়োজনে পোস্টারটি প্রকাশ হয়।

শাকিব খান বলেন, সিনেমাটি আমার সব ছবিকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, দিঘীসহ অনেকেই।

শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই।

এছাড়া, ‘বরবাদ’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী

প্রকাশ পেলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক

আপডেট সময় ০৯:৫০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪