ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমালোচনার মুখে নিজের সিনেমার পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

আকাশ বিনোদন ডেস্ক :

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে তার। মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘প্রিয় মালতী’। সে সিনেমার প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এসবের মধ্যেই হঠাৎ বিতর্কে জড়াল তার নাম।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সিনেমার প্রচারণার জন্য গিয়েছিলেন মেহজাবীন। সেখানে টিএসসির দেয়ালে ‘প্রিয় মালতী’র কিছু পোস্টার সাঁটিয়ে দেন তিনি।

আর এই কাজ করতে গিয়েই সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। জানা গেছে, টিএসসির দেয়ালে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের সিনেমার পোস্টার লাগিয়ে দেন এই অভিনেত্রী।

এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন।

পরবর্তীতে সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই সে গ্রাফিতির ওপর সাঁটানো সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি।

এরপর এক ফেসবুক পোস্টে এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

সমালোচনার মুখে নিজের সিনেমার পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

আপডেট সময় ০৯:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪