ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকায় ট্রাকচাপায় শাহিনা আক্তার তুলি (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে নিহতের সহকর্মী শ্রমিকেরা প্রায় ২০ মিনিট ওই মহাসড়ক অবরোধ করে রাখে।

শাহিনা আক্তার তুলি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালি গ্রামের শাহ মো. আবু সালেহ রনির স্ত্রী। শাহিনা নগপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় রিদিশা টেক্সটাইলস লিমিটেডের অপারেটর হিসেবে চাকরি করতেন।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই জানান, সকালে শাহিনা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। কারখানার কাছাকাছি পৌঁছালে সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সহকর্মীরা ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ২০ মিনিটি পর যানবাহন চলাচল শুরু হয়।

স্বজনদের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০১:০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭