ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউড তারকাদের পদচারণায় জমজমাট আইফা অ্যাওয়ার্ড

অাকাশ বিনোদন ডেস্ক:

আইফা অ্যাওয়ার্ড বা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডের ১৮তম আসর এর পর্দা উঠেছে। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এবারের আসর। গত বুধবার শুরু হওয়া ওই আসর মাতিয়ে যাচ্ছেন বলিউড তারকারা। নিউইয়র্কের টাইমস স্কোয়ার এখন ভারতীয় তারকাদের নাচে ও গানে মাতোয়ারা। বলিউড তারকাদের একনজর দেখার জন্য অনুষ্ঠানে উপচে পড়া দর্শকের ভিড় লক্ষ করা যায়।

নাচে-গানে প্রবাসী ভারতীয়দের তো বটেই, সেই সাথে নাচিয়েছেন নিউইয়র্কের বাসিন্দাদের কেউ বলিউড তারকারা। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চারদিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে নাচ, গান ও ফ্যাশন শো। আয়োজনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার মঞ্চ কাঁপিয়েছেন বরুণ ধাওয়ান। ফ্যাশন শোতে নিউইয়র্ক মাতিয়েছেন শিল্পা শেঠি, হুমা কোরেশী ও দিশা পাটানি।

এখনো কিন্তু বাকি আছে শুক্রবার রাতের জৌলুস। আজ মঞ্চ মাতানোর কথা বলিউড তারকা সালমান খান, শহিদ কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সুশান্ত সিং রাজপুতদের মতো তারকারা। এ ছাড়া মেটলাইফ স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসাতে থাকছেন এ আর রহমান এবং দিলজিৎ দোসাঞ্জ। তবে আজই তারকাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে না। আগামীকাল সমাপনী দিনে থাকছে ওই জমকালো আয়োজন।

আগামীকালের জমকালো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বলিউডের নবাব সাইফ আলী খান, করন জোহর ও বরুণ ধাওয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বলিউড তারকাদের পদচারণায় জমজমাট আইফা অ্যাওয়ার্ড

আপডেট সময় ০৭:৩৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭