ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমের ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

টঙ্গীর তুরাগে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- মারফত আলী ও তার সহযোগী ইসমাইল।

তুরাগ থানার ওসি (অপারেশন) দুলাল হোসেন জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাবার সঙ্গে টঙ্গীর তুরাগের টেক পাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে মেয়েটি। গতকাল রাতে স্থানীয় দিনমজুর মারফত আলী ও তার সহযোগী ইসমাইল কৌশলে ওই স্কুলছাত্রীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটির বাবা তুরাগ থানায় অভিযুক্ত মারফত আলী এবং ইসমাইলের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারফত আলী ও তার সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে আদালতে পাঠিয়েছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুমের ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

আপডেট সময় ১২:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭