ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছে। আহত ১৫ জন। আজ সকাল আটটার দিকে ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামে এ ঘটনা ঘটে। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শহিদুল ইসলাম ওরফে হক (৫০) তাঁর সমর্থক ছিলেন।

জসিম উদ্দিন মণ্ডলের তথ্যমতে, তাঁর সমর্থকদের সঙ্গে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছের আলী মণ্ডলের সমর্থকদের অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। গত কয়েক মাসে এই বিরোধ তীব্র হয়ে ওঠে। এর সমাধানে প্রশাসনের সহায়তার কয়েক দফা বৈঠক হয়েছে। আজ সকালে ধলশা বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, সামাজিক দ্বন্দ থেকে এ সংঘর্ষ ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। এলাকায় ব্যাপক অভিযান চলছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আগে দুই পক্ষের বিরোধ মেটাতে বৈঠক করা হয়েছে। আজ উভয় পক্ষের লোকজন লাঠি-সোঁটা, বল্লম নিয়ে সংঘর্ষ শুরু করে। এতে ফলার আঘাতে শরিফুল ইসলাম হক নামের একজন নিহত হন। আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

কুষ্টিয়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১২:৩৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭