ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

রফিকের ব্যাটিং নৈপুণ্যে আলোকিত বিজয় দিবস ক্রিকেট

আকাশ স্পোর্টস ডেস্ক :

স্পিনার হিসেবেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন মোহাম্মদ রফিক। তবে এবারের বিজয় দিবস ক্রিকেটে পুরোদস্তুর ব্যাটার বনে যান এই কৃতি ক্রিকেটার। তার ৩৬ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংসে বিজয় দিবস ক্রিকেটে ৯ উইকেটের দারুণ এক জয় পেয়েছে শহিদ জুয়েল একাদশ।

ম্যাচে আগে ব্যাট করা মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ নির্ধারিত ১৫ ওভারে ১২৮ রান সংগ্রহ করেছিল। জবাব দিতে নেমে রফিকের ব্যাটিং কারিশমায় ৪ বল হাতে রেখেই সে লক্ষ্য পেরিয়ে যায় খালেদ মাসুদ পাইলটের দল।

শহীদ মুশতাক একাদশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১.১১ স্ট্রাইক রেটে ব্যাট চালান রফিক। ওপেনিংয়ে নেমে ৬ চার এবং ২ ছক্কায় ৫৮ রান করে ফেরেন আরেক কৃতি স্পিনার আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে।

তবে রফিকের ওপেনিং সঙ্গী এহসান অপরাজিত ছিলেন ৪৩ রানে। আরেক অপরাজিত ব্যাটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফিস করেন ১৬ রান। ফলে ৪ বল হাতে রেখেই শহীদ জুয়েল একাদশের জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে নান্নুর দলকে মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার ভালো শুরু এনে দেন। ওপেনিং জুটিতে ৫০ রান হওয়ার আগেই অপি ১৪ রানে ফেরেন ফয়সাল হোসেন ডিকেন্সের বলে। আরেক ওপেনার ও বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার আউট হয়েছেন ২৫ রানে। ১৫ ওভারের ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ।

বিপরীতে জুয়েল একাদশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তালহা জুবায়ের ও রফিক। ফিফটির সঙ্গে ২টি উইকেট শিকার করে অলরাউন্ড নৈপুণ্য দেখানো রফিক ম্যাচসেরা হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

রফিকের ব্যাটিং নৈপুণ্যে আলোকিত বিজয় দিবস ক্রিকেট

আপডেট সময় ০৫:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪