ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি পাইলটদের দায়িত্ব পালন না করার আহ্বান সাবেক অ্যাটর্নির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলি বিমানবাহিনীর রিজার্ভ পাইলটদের স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক স্টেট অ্যাটর্নি মোশে লাদর।

তিনি এ আহ্বান জানানোর কারণ হিসেবে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তাকে এখনও গ্রেফতার করা হয়নি।

লাদর সতর্ক করে বলেছেন, যদি সরকার তার বিতর্কিত বিচার সংস্কারের পরিকল্পনা আবার শুরু করে থাকে, তাহলে রিজার্ভ পাইলটদের দায়িত্ব পালন বন্ধ করা উচিত।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা-

ইসরাইলি মিডিয়া জানিয়েছে, সিরিয়াল দুর্নীতির অভিযোগের মামলায় নেতানিয়াহু একটি মিসাইল-প্রুফ হলে দুই দিন আদালতে হাজির হন।

নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং তিনটি পৃথক মামলায় ঘুষ গ্রহণের অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, এটি মিডিয়া এবং পক্ষপাতদুষ্ট আইনি ব্যবস্থার দ্বারা পরিচালিত একটি ‘উইচ-হান্ট’।

গাজা যুদ্ধ এবং জনমতের চাপ-

দুর্নীতির মামলার পাশাপাশি ৭৫ বছর বয়সি নেতানিয়াহু গাজা যুদ্ধ পরিচালনায় ব্যর্থতার জন্য জনরোষের মুখোমুখি হয়েছেন। বিশেষত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস কর্তৃক অপহৃত ইসরাইলি বন্দিদের ফিরিয়ে আনতে তার অক্ষমতা জনমনে ক্ষোভ বাড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি পাইলটদের দায়িত্ব পালন না করার আহ্বান সাবেক অ্যাটর্নির

আপডেট সময় ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪