ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে : প্রধানমন্ত্রী সব উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন আমির হামজা

অশ্বিনকে ছাড়িয়ে শীর্ষে ওঠার পথে মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারের অবস্থান এখন দ্বিতীয়।

ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্টের অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় পজিশনে উঠে গেলেন মেহেদী হাসান মিরাজ। তার কারণে পেছনে পড়ে গেছেন অশ্বিন। এ তালিকায় শীর্ষে আছেন রবিন্দ্র জাদেজা।

গত সপ্তাহে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ ছিল না। মিরাজের পারফরম্যান্সের ব্যাপারও তাই ছিল না। তবে তার ওপরে থাকা রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে ভালো পারফর্ম করতে না পারায় ভারতীয় ক্রিকেটার নেমে গেছেন তিনে। মিরাজ উঠে গেছেন দুইয়ে।

মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, অশ্বিনের ২৮৩। বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি সময়টায় অশ্বিন খেললে আবার জায়গা ফিরে পাওয়ার সুযোগ তার থাকবে। ভালো করতে না পারলে পিছিয়ে পড়বেন আরও।

৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রবিন্দ্র জাদেজা। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচে মার্কো ইয়ানসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অশ্বিনকে ছাড়িয়ে শীর্ষে ওঠার পথে মিরাজ

আপডেট সময় ০৭:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪