ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের ৩১০ হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভাটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদের পতনের পর সিরিয়া এ পর্যন্ত ৩১০টি হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার প্রতিরক্ষা কারখানা, অস্ত্র ও বিস্ফোরক গুদাম, বিমানবন্দর ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলা কবলিত এলাকাগুলোর মধ্যে আছে দামেস্ক, কুদসিয়া ও সালামিয়াহ এলাকা।

ইসরায়েলের দাবি, এসব অস্ত্র যাতে উগ্রপন্থিদের হাতে না পড়ে সে জন্যই এই হামলা চালানো হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, ভারী অস্ত্রসশস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় প্রবেশ করেছে। তবে তেল আবিব এই অভিযোগ এরইমধ্যে নাকচ করেছে। তারা জানিয়েছে কেবল সিরিয়া সীমান্তের গোলানের বাফার জোনেরই নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে ইরান ও রাশিয়া অভিযোগ করেছিল, আসাদ সরকারের পতনের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের ৩১০ হামলা

আপডেট সময় ০৫:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪