ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড়পর্দায় ‘নির্লজ্জ’ হতে দ্বিধা নেই পশ্চিমবঙ্গের অভিনেত্রীর

আকাশ বিনোদন ডেস্ক :

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে আঁ সার্তে রিগায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমক উপহার দিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

রোববার (৯ ডিসেম্বর) কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। এই সিনেমায় যৌনকর্মীর ভূমিকায় দেখা গেছে তাকে। চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয়ের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে এই অভিনেত্রী বলেছেন, ‘চিত্রনাট্য সত্যি চাইলে ছবির কারণে যতটা শেমলেস হতে হবে, হব। আমার কোনো দ্বিধা নেই।’

বড়পর্দায় অনসূয়ার শুরুটা বাংলা সিনেমা দিয়েই। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ সিনেমার মাধ্যমে অভিষেকের পর কাজ করেছেন সৃজিত মুখার্জির সঙ্গেও। এই পরিচালকের ‘রে’ সিনেমায় দেখা গেছে তাকে। তবে এরপর বাংলা সিনেমায় তাকে দেখা যায়নি বললেই চলে।

তবে আনন্দবাজারকে এই অভিনেত্রী জানান, তিনি আবারও বাংলা সিনেমায় কাজের জন্য উন্মুখ হয়ে আছেন। জুতসই চিত্রনাট্য এলেই রাজি হয়ে যাবেন।

প্রসঙ্গত, কানে সাড়া জাগানো ‘দ্য শেমলেস’ সিনেমাটি এখনো ভারতে মুক্ত পায়নি। ২০২৫ সালের শুরুর দিকে ভারতের প্রেক্ষাগৃহে সিমেনাটি মুক্তি পেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বড়পর্দায় ‘নির্লজ্জ’ হতে দ্বিধা নেই পশ্চিমবঙ্গের অভিনেত্রীর

আপডেট সময় ০৯:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪