ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বিশৃঙ্খল অবস্থায় রয়েছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা : ডিএমপি কমিশনার

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা জানান।

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে ক্ষমা প্রার্থনা করে তিনি জানান, নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ। ছিনতাই প্রতিরোধের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) সক্রিয় করা হয়েছে জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীর মতামত নিয়েই দেয়া হবে পুলিশি সেবা।

ঢাকার ট্রফিক ব্যবস্থায় জোর দেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশৃঙ্খল অবস্থায় আছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। তবে ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। এর জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

স্কুল-কলেজের পাশে অভিভাবকদের বাসা ভাড়া নেয়ার অনুরোধ জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর অনুরোধও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বিগত সরকার অটোরিকশার অনুমতি দেয়ার কারণেই বাড়ছে অটোর সংখ্যা। অচিরেই এটি কমানো না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে নগরবাসীকে। এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বিশৃঙ্খল অবস্থায় রয়েছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা : ডিএমপি কমিশনার

আপডেট সময় ১২:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪