ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাউদকান্দিতে বাসের সঙ্গে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লার দাউদকান্দিতে বাসের সঙ্গে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরে কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন প্রাণ হারান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটার শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবাহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী মারা যান।

এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ উপপরিদর্শক মো. হেলাল বলেন, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাউদকান্দিতে বাসের সঙ্গে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ০১:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪