ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

রোমাঞ্চের টানে গিয়ে মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

খুব কাছ থেকে, প্রায় মাথার ওপর দিয়ে বিমানের ওঠানামা দেখা যায় ক্যারিবীয় দ্বীপ সিন্ট মার্টিনের প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। বহু পর্যটক শুধু এ রোমাঞ্চের আকর্ষণেই সিন্ট মার্টিনে যান। দৃশ্যত এ শখ মেটাতে গিয়েই জীবন দিয়েছেন এক মধ্যবয়সী নারী।

দ্বীপের মাহো বিচের একেবারে কাছ ঘেঁষেই বিমানবন্দরের সীমানা বেড়া। আর বেড়ার মাত্র শ দেড়েক ফুট দূরেই রানওয়ে শুরু। সীমানা বেড়ার কাছে দাঁড়িয়ে খুব কাছ থেকে বিমানের ওঠানামা দেখা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। যদিও এত কাছে দাঁড়ানো নিরাপদ নয় বলে সতর্কবার্তা দেওয়া রয়েছে ইংরেজি ও ফরাসি ভাষায়। বড় বিমানের ইঞ্জিনের বাতাসের টানে অনেকে মাটি থেকে কিছুটা ওপরে পর্যন্ত উঠে যান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার দিন ওই নারী বিমানবন্দরের সীমানা বেড়া জোরে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন। কিন্তু বোয়িং ৭৩৭-এর উড়োজাহাজের শক্তিশালী ইঞ্জিনের বাতাসের ধাক্কায় পাকা বাঁধানো জায়গায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে মারা যান নিউজিল্যান্ডের ওই নারী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

রোমাঞ্চের টানে গিয়ে মৃত্যু

আপডেট সময় ০৫:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭