ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

রূপগঞ্জে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রেন্ডস নামে সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ব্যবসায়ী রিপন মিয়া জানান, তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় ফ্রেন্ডস নামে একটি সুতার তৈরির কারখানা রয়েছে। তার পাশে উজ্জল নামে এক ব্যক্তির তুলার গোডাউন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই উজ্জলের তুলার গোডাউনে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে রিপন মিয়ার সুতা কারখানায়। এসময় কারখানায় থাকা ৩ টন সুতা ও মেশিনারিজসহ সকল যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।

তবে ভয়াবহ আগুন থেকে রক্ষা পায় পাশেই থাকা ইউনূস পেপার মিলের বৃহৎ একটি অংশ। খবর পেয়ে সাড়ে ৭টার দিকে কাচঁপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ইউনূস পেপার মিলের ফায়ার সার্ভিসের ১টি ইউনিট মিলে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে পুড়ে রিপন মিয়ার প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ বলেন, কাচঁপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিভিয়ে ফেলেছে। পরে আগুনে সূত্রপাত সম্পর্কে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

রূপগঞ্জে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৬:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪