ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু

আকাশ স্পোর্টস ডেস্ক :

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

জাকারিয়া পিন্টুর সতীর্থ প্রতাপ শঙ্কর হাজরা গণমাধ্যমকে বলেন, পিন্টু ভাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছিল। দুপুর ১২টার কিছুক্ষণ পর মারা গেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন জাকারিয়া পিন্টু।

গতকাল অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় সিসিইউতে। কিন্তু দুনিয়ার মায়া ছেড়ে যেতে হলো তাকে। ১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্ম নেওয়া এই কিংবদন্তি ফুটবল শুরু করেছিলেন পঞ্চাশের দশকের শেষদিকে।
১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। এই ক্লাবের কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি। জাতীয় দলের ডাগআউটেও দাঁড়িয়েছিলেন এই কিংবদন্তি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তার অধীনেই ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনী ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেখান থেকে প্রাপ্ত অর্থ মুক্তিযুদ্ধ তহবিলে প্রদান করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু

আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪