ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি

চট্টগ্রামে আগুনে পুড়ল বসতঘরসহ ৩৭ দোকান

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামে পতেঙ্গায় জেলে পল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে জেলেদের মাছধরা নৌকা, জালসহ অন্তত ৩৭টি আধা পাকা দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ধারণা, মশার কয়েল ও অথবা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর দেওয়া হয়। সিইপিজেড এবং কেইপিজেড ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুনে ভস্মীভূত হওয়া কয়েকটি দোকানে জ্বালানি তেল ও জেলেদের জাল মজুত ছিল। যার কারণে আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত তোষান দাশ নামে এক ব্যক্তি জানান, আমার ঘরে কয়েক লাখ টাকা মূল্যের সাগরে মাছ ধরার জাল রাখা ছিল। আগুন ঘরসহ জাল পুড়ে গেছে। এই জালই ছিল আমার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি মালেক জানান, বসতঘর, খাবার হোটেল মুদি দোকান, ভাঙারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ঘটে বসতঘরের মশার কয়েল থেকে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

চট্টগ্রামে আগুনে পুড়ল বসতঘরসহ ৩৭ দোকান

আপডেট সময় ১২:০০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪