ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জোড়া গোলে পর্তুগালকে জিতিয়ে রোনাল্ডোর রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্ট করে পর্তুগালের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এ ম্যাচে কেবল জোড়া গোলই করেননি সিআর সেভেন। গড়েছেন নতুন রেকর্ডও।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে ঝড় তুলে পর্তুগাল। ম্যাচের ৫৯ মিনিটে লেয়ায়ের গোলে গোলখরা কাটে পর্তুগালের। এরপর ৭২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেন। এরপর ৮৭ মিনিটে জোড়া গোল আদায় করে নেন রোনাল্ডো। মাঝে নেটোকে দিয়ে এক গোল করান রোনাল্ডো।

৩৯ বছর বয়সী তারকার দুর্দান্ত নৈপুণ্যের দিনে পর্তুগাল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এমন দিনে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার হয়েছেন রোনাল্ডো। পেছনে পড়ে গেছেন স্পেনের সের্হিও রামোস।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩৫-এ, সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে ৯১০-এ। দুটোই তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এযাবতকালের সর্বোচ্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

জোড়া গোলে পর্তুগালকে জিতিয়ে রোনাল্ডোর রেকর্ড

আপডেট সময় ০১:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪