ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তান ও ভারতে ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করা উচিত : রশিদ

আকাশ স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের। কিন্তু ভারতের দল না পাঠানোর সিদ্ধান্তে এখনো সূচি চূড়ান্ত করা যায়নি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, আইসিসির উচিত ভারত ও পাকিস্তানকে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে না দেওয়া, যতক্ষণ পর্যন্ত দুই দেশ নিজেদের মধ্যে ঝামেলা না মেটায়।

বার্তা সংস্থা পিটিআইকে রশিদ লতিফ বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দেয়ার বড় সম্ভাবনা আছে। আমার যদি ক্ষমতা থাকত, আমিই এই পদক্ষেপ নিতাম। এ জন্য আমি কাউকে দোষারোপ করতাম না। তুমি যদি (পাকিস্তানে) খেলতে না চাও, তাহলে আমাদের সঙ্গে খেলোই না। আমি সিদ্ধান্ত নেয়ার জায়গায় থাকলে এটাই নিতাম। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়তাম।
ভবিষ্যতের অচলাবস্থা কাটাতে লতিফ আইসিসিকে একটি পরামর্শ দিয়েছেন। তিনি জানান, আমার মতে, ভারত-পাকিস্তান দুই দেশের আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত। যত দিন না তাদের ঝামেলা মেটে, একটা সমাধান না আসে।

প্রসঙ্গত, ২০০৮ সালের পর পাকিস্তানে যায়নি ভারত ক্রিকেট দল। গত বছর পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হলেও ভারতের চাওয়ায় টুর্নামেন্টটি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারি সিদ্ধান্তের বিষয়টি আইসিসিকে জানিয়েছে। তা আইসিসির কাছ থেকে জানার পর ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তান ও ভারতে ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করা উচিত : রশিদ

আপডেট সময় ০১:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪