ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পাশে বসে ছিল স্বামী

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্বামী শফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে ।

গ্রেফতার শফিকুল ইসলাম ফতুল্লা কাশিপুর হাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সেই সাথে নিহত স্ত্রী সানোয়ারা (৩২) একই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। তাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ১৫ দিন পূর্বে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে নিজ বাড়িতে আসে। ঘটনার দিন বিকেলে ছোট মেয়ে সাদিয়া মায়ের বাধা উপেক্ষা করে নিজ বাড়ির ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলে। এ নিয়ে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভিতরে থাকা ছুরি দিয়ে স্ত্রী সানোয়ারার গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগমের মৃত্যু হয়। এসময় শরিফুল তার স্ত্রীর পাশেই বসে থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে নিহতের স্বামী শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পাশে বসে ছিল স্বামী

আপডেট সময় ১২:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪