ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস

আকাশ স্পোর্টস ডেস্ক :

একসময় জাতীয় দলের নিয়মিত মুখ, তারকা ওপেনার ইমরুল কায়েস টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। একইসঙ্গে অবসর নিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন ইমরুল।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটি বিষয় জানাতে যাচ্ছি। আমি খুব শিগগিরই আমার ক্রিকেট ক্যারিয়ারের খুব কঠিন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ও প্রথম শ্রেণির ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার (ক্রিকেট) জীবনের ১৭ বছরের সবচেয়ে আবেগের ও কঠিন একটি মুহূর্ত। ’

আগামী ১৬ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার মুখোমুখি হবে খুলনা। এই ম্যাচ দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন ইমরুল। তার ক্যারিয়ারের শুরুও হয়েছিল ঢাকার বিপক্ষেই।

২০০৭ সালে খুলনায় তার অভিষেক হয়েছিল। এরপর সবমিলিয়ে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ইমরুল। ২৪৬ ইনিংসে ২০টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি আছে তার। ৩৩.৭৪ গড়ে করেছেন ৭৯৩০ রান। বল হাতে ছয়টি উইকেটও আছে তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পরের বছর টেস্ট ক্রিকেটেও পথচলা শুরু হয় ইমরুলের। ব্লুমফেন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। এরপর সবমিলিয়ে ৩৯ টেস্টে মাঠে নেমেছেন ইমরুল, ২৪.২৮ গড়ে করেছেন ১৭৯৭ রান। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্টটি খেলেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস

আপডেট সময় ১০:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪