ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকার ধামরাইয়ে রুটি বানানোর আটার মধ্যে মুরগিতে পা দেয়ায় কারণে স্বামী-সন্তানের সামনেই কুলসুম আক্তার (৩০) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমিনা খাতুন (৬০) নামে নিহতের নানি শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। আর অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি ও এক ভাতিজি পলাতক রয়েছে।

বৃহস্পতিবার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহত কুলসুম আক্তার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার ইয়ার হোসেনের স্ত্রী। তিনি পাঁচ বছরের এক ছেলে সন্তানের মা ও চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গ্রেফতার আমিনা খাতুন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা।

নিহতের স্বামী ইয়ার হোসেন বলেন, আমার স্ত্রীর পালিত একটি মুরগি রান্না ঘরে গিয়ে আমার মায়ের আটা নষ্ট করার কারণে আমার সামনেই আমার মা-বাবা, নানি ও ভাতিজি মিলে কুলসুমকে পিটিয়ে ও শ্বাসরোধ হত্যা করেছে। আমি থামাতে গেলে আমাকেও পিটিয়েছে।

খবর পেয়ে ধামরাই থানার এসআই আজাহারুল ইসলাম গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পারিবারিক কলেহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনের নামে মামলা হয়েছে। এরমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪