ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নাগরদোলার ধাক্কায় উড়ে গেল খুলি, কিশোরের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরদোলার আসনের ধাক্কায় আব্দুল্লাহ আল নোমান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার মেলায় এ ঘটনা ঘটে।

নিহত নোমান লোহাগাড়া সদর ইউনিয়ন সংলগ্ন ডা. খায়ের আহমদ পাড়া গ্রামের আবু বক্করের ছেলে ও পেশায় শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে বের হন নোমান। পরে সেখানে নাগরদোলায় উঠেন তারা। সেখানেই সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলা ঠিক যখন ঘুরছে, হঠাৎ দোলনার আসন থেকে দাঁড়িয়ে যায় নোমান। অপর আসনের ধাক্কায় খুলি উপড়ে গিয়ে আসনে পড়ে যায় দেহ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগাড়া থানা এসআই শরিফুল ইসলাম পিপিএম বলেন, মাদ্রাসার বার্ষিক সভায় বসা মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন কিশোর নোমান। লাশের সুরতহাল শেষ করেছি। নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নাগরদোলার ধাক্কায় উড়ে গেল খুলি, কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৫:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪