ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আটক

আকাশ জাতীয় ডেস্ক :

সাভারে সুশীল রাজ বংশী (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ নভেম্বর) রাতে সাভার নামা বাজার এলাকায় নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গনেশ রাজ বংশী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক গনেশ নিহতের বন্ধু বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, রাতে নামা বাজার আলেয়া মাদরাসার সামনে সুশীল রাজ বংশীকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব উল্লাহ সরকার বলেন, প্রাথমিকভাবে বন্ধু-বান্ধবের মধ্যে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানতে পেরেছি। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তিনি জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আটক

আপডেট সময় ০২:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪