ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলে বিস্ময়কর সবুজ দাগের সন্ধান

আকাশ নিউজ ডেস্ক :

সম্প্রতি মঙ্গল গ্রহে বিস্ময়কর ‘সবুজ দাগ’ খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন! এটি তাহলে কোথা থেকে এলো?

জানা যায়, বিভিন্ন অনুজীবের কার্যকলাপের ফলে এমন দাগ বা চিহ্ন দেখা যায় পৃথিবীতে। তবে নাসা সতর্ক করেছে, মঙ্গল গ্রহেও ঠিক একই কারণে এমনটি ঘটেছে তা ভাবার কারণ নেই। এটি মঙ্গলে থাকা পাথরের বিস্ময়কর ও অপ্রত্যাশিত বৈশিষ্ট্য হতে পারে, যা গ্রহটির জন্য গুরুত্বপূর্ণ আবিষ্কার বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

এই দাগটির সন্ধান মিলেছে মঙ্গলে থাকা নাসা’র পার্সিভ্যারেন্স রোভারের কাছে। ৫ সেন্টিমিটারের এই সবুজ দাগকে পাথরের রঙের ‘স্ট্রাইকিং অ্যারে’ বা আকর্ষণীয় বিন্যাস হিসেবে বর্ণনা করেছে নাসা, যা পাথরের মধ্যে তৈরি করেছে সাদা, কালো ও সবুজ রঙের ছোপ ছোপ দাগ।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এই আবিষ্কারে সবচেয়ে বড় চমক ছিল প্যাচের মধ্যে পাওয়া গাঢ় সবুজ রঙের দাগ, যার আশপাশে অস্পষ্ট ও হালকা-সবুজ’সহ গাঢ় টোনড অংশ রয়েছে।

পৃথিবীতেও এমন লাল পাথর আছে, যা পাথরের মধ্যে থাকা অক্সিডাইজড আয়ন থেকে এরূপ লাল রং তৈরি করে। আর এই লাল রং মানুষের রক্তের মতো বা মরিচার মতো লাল।

নাসা বলেছে, পার্সিভ্যারেন্স রোভারের কাছে অন্যান্য যন্ত্র দিয়ে এই দাগ সম্পর্কে আরও ভালভাবে গবেষণার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। তাই এখনও ‘রহস্য’ হিসেবেই রয়ে গেছে এই সবুজ দাগ।

তবে মঙ্গল গ্রহের পাথরের এসব অপ্রত্যাশিত বৈশিষ্ট্যের সন্ধান চালিয়ে যাবে বলে জানায় নাসা। নাসার অনুমান, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণের ইঙ্গিত খুঁজে পেতে এই অনুসন্ধান সহায়ক ভূমিকা রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মঙ্গলে বিস্ময়কর সবুজ দাগের সন্ধান

আপডেট সময় ১০:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪