ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটবল খেলতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. মোস্তফা তারেক ওরফে সিয়াম (২৪) ফুটবল খেলতে গিয়ে বুকের ব্যাথায় মারা গেছেন। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নড়াইল জেলার বাসিন্দা ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বমনয়ক আল জকি হোসেন। তিনি বলেন, বিকালে বিশ্ববিদ্যালয়ে মাঠে ফুটবল খেলে সিয়াম। একপর্যায়ে তার বুকে ব্যাথা ওঠে। এরপর মাঠ থেকে সে উঠে চলে আসে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্ররা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার লাশ নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফুটবল খেলতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৭:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪