ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইইউতে কমেছে পোশাক রপ্তানি

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত এক বছরে তৈরি পোশাক রপ্তানি ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্টের তুলনায় ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ক্যালেন্ডার বছরের প্রথম আট মাসে ৩ দশমিক ৬৩ শতাংশ কমেছে। ইইউর আমদানির সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট আমদানি ৬১ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ৫৯ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ইইউর সবচেয়ে বড় রপ্তানিকারক চীনের পোশাক রপ্তানি ৪ দশমিক ১০ শতাংশ কমে ১৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার হয়েছে। তুরস্কের রপ্তানি ৭ দশমিক ৫২ শতাংশ কমে ৬ দশমিক ৮৪ বিলিয়ন ডলার এবং ভারতের ২ দশমিক ৭৩ শতাংশ কমে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হয়েছে। ভিয়েতনামের রপ্তানি ২ দশমিক ০৯ শতাংশ কমে ২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার পাকিস্তানে ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ২ দশমিক ৪ বিলিয়ন। কম্বোডিয়ার ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি ১২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মরক্কোর ৬ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। বিজিএমইএ সাবেক পরিচালক মো. মহিউদ্দিন রুবেল জানান, ইইউর অন্যতম শীর্ষ পোশাক সরবরাহকারী বাংলাদেশের ২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্টের তুলনায় ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে। সারাবিশ্ব থেকে ইইউতে সার্বিকভাবে পোশাক রপ্তানি কমেছে। বাংলাদেশের পাশাপাশি ইইউর শীর্ষ রপ্তানিকারক দেশ চীনে কমছে ৪ দশমিক ১০ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইইউতে কমেছে পোশাক রপ্তানি

আপডেট সময় ০৭:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪