ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মিরাজের ব্যাটিং নৈপুণ্য, তৃতীয় দিন শেষে লিড ৮১

আকাশ স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৮১ রান। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। ৮৭ রানে অপরাজিত মেহেদি হাসান মিরাজ।

বুধবার ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল ৬ উইকেট। বৃষ্টি ও আলোকস্বল্পতায় আজ সারা দিন খেলা হয়েছে ৫৭.৫ ওভার। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৮২ রান।

১১২ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে রেকর্ড ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ।

জাকের আলি ১১১ বল মোকাবেলা করে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করে আউট হন। অষ্টম উইকেটে অফ স্পিনার নাইম হাসানের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মিরাজ।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪০.১ ওভারে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩ উইকেটে ১০৫ রান করা বাংলাদেশ এরপর মাত্র ৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।

১১২ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি অনিক। তাদের কল্যাণেই ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে লিড নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ।

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে যা অবস্থা, তাতে টাইগারদের পরাজয় বলতে গেলে নিশ্চিত। আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনে লেজের ব্যাটসম্যানদের নিয়ে মিরাজ কতটা লড়াই চালিয়ে যেতে পারবেন তা হলফ করে বলা মুশকিল। তবে বৃষ্টি ভাগ্য ফেবার না করলে টাইগারদের হার এড়ানো কঠিন হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

মিরাজের ব্যাটিং নৈপুণ্য, তৃতীয় দিন শেষে লিড ৮১

আপডেট সময় ০৫:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪