ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরীক্ষা দিতে আসা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আসিফ আহম্মেদ অভিকে আটকে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।

মঙ্গলবার সকালে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসলে তাকে আটক করেন শিক্ষার্থীরা। তখন বিভাগের চেয়ারম্যান তাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। এরপর সন্ধ্যা সাতটায় এই ছাত্রলীগ নেতাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত অভি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করেছেন তিনি। আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে তিনি সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে। যে কোনো ধরনের ঝামেলা এড়াতে আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বসে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি।

এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, শিক্ষার্থীরা কোনো ঝামেলা করেনি এজন্য ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমাদের হাতে তাকে তুলে দিয়েছে। আমরা পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরীক্ষা দিতে আসা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪