ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দ্বিতীয় দিন শেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১০১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১০১ রান করেছে টাইগাররা। হারিয়েছে ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এড়াতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে বাংলাদেশকে। কেননা প্রতিপক্ষের প্রথম ইনিংসের রান শোধ দিতে এখনো ১০১ রান প্রয়োজন স্বাগতিকদের। এরপর লক্ষ্যে দেওয়ার পালা। লক্ষ্যেটাও ছোট দিলে হবে না। কারণ টেস্ট শেষ হতে এখনো ৩ দিন বাকি রয়েছে।

আগামীকাল এত সব চাপ সামলানোর দায়িত্ব থাকবে দুই অপরাজিত ব্যাটার মুশফিক ও মাহমুদুল হাসান জয়ের কাঁধে। উইকেট না হারিয়ে আজ শেষ বিকেলটা শেষ করার দায়িত্বের চেয়েও অনেক বড়। প্রতিপক্ষের চেয়ে ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এবার শুরুটা হয় ধাক্কায়। ৪ রানের মাথায় ড্রেসিংরুমে ফেরেন সাদমান ইসলাম (১) ও মমিনুল হক (০)।

এমন কঠিন সময়ে দলের হাল ধরার কথা ছিল নাজমুল হোসেন শান্তর। কারণ দলের প্রয়োজনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়াই অধিনায়কের দায়িত্ব। কিন্তু দেখেশুনে শুরুটা করলেও দায়িত্ব নিতে পারেননি তিনি। দলীয় ৫৯ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার ইনিংস থামে ২৩ রানে। ড্রেসিংরুমে ফেরার আগে অবশ্য তৃতীয় উইকেটে ৫৫ রানের ছোট্ট এক জুটি গড়েছেন তিনি।

চতুর্থ উইকেটে অপরাজিত ৪২ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন জয়-মুশফিক। দিনের শেষ বলে অবশ্য ড্রেসিংরুমের পথ প্রায় ধরেই ফেলেছিলেন জয়। শেষ পর্যন্ত তা হয়নি ড্যান পিটের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনার দেরিতে স্ট্যাম্পিং করায়। আগামীকাল ৩৮ রান নিয়ে মুশফিকের সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন জয়।

এর আগে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা ৩০৮ রানে অলআউট হয়েছে। প্রোটিয়াদের ২০২ রানের বড় লিড এনে দেওয়ার পেছনে অনবদ্য অবদান রেখেছেন ভেরেইনার। মিরপুরে ওয়ানডে স্টাইলে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি সাজিয়েছেন ১০০.০০ স্ট্রাইকরেটে ৮ চার ও ২ ছক্কায়। শেষ ব্যাটার হিসেবে আউট হন ১১৪ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

দ্বিতীয় দিন শেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪