ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কোনো হুমকির পাল্টা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরানি সশস্ত্র বাহিনী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সহকারী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি বলেছেন, যে কোনো হুমকির পূর্ণ জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরানের সামরিক বাহিনী।

তিনি বলেছেন, ‘ইরানের সামরিক বাহিনী সব সময় পূর্ণ প্রস্তুতি নিয়েই আছে।’

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার মেজর জেনারেল আব্বাস নিলফোরৌশানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে তেহরানে মাসজেদি এ কথা বলেন। একই হামলায় নিহত হয়েছিলেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ।

ইরাজ মাসজেদি বলেছেন, ‘আমরা শহিদি পথ থেকে সরে দাঁড়াবো না। প্রিয় শহীদদের রক্তের এবং ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের জন্য ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব।’

ইসরায়েলি হামলায় কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি নিহত হওয়ার গুঞ্জনের বিষয়ে ইরাজ মাসজেদি বলেছেন, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক লড়াই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে কোনো হুমকির পাল্টা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরানি সশস্ত্র বাহিনী

আপডেট সময় ১০:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪