ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আকাশ জাতীয় ডেস্ক :

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে র‌্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী আমতলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতা-কর্মীরা।

এসময় বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা জিলাল উদ্দিনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ফারুক আহমেদ, সোলাইমান হোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।

বক্তারা আরও বলেন, তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটক রাখা হয়েছে এবং এসব মামলায় বেশ কয়েকটি রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তারা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবি জানান।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে মেম্বার বাড়ি বাজার থেকে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪