ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিশ্বে প্রায় ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে : জাতিসংঘ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে ১১০ কোটি মানুষ। এর মধ্যে অর্ধেক মানুষের বসবাস সংঘাতময় দেশগুলোতে, এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

ইউএনডিপির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নানা ধরনের দারিদ্রতার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে। এসব দেশে যেমন রয়েছে পুষ্টিহীনতা তেমন রয়েছে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনের অভাব।

১১২টি দেশ ও ৬০০ কোটির বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ১১০ কোটি মানুষ তীব্র দরিদ্র্যের মধ্যে বসবাস করছে।

ইউএনডিপির আচিম স্টেইন বলেন, সম্প্রতি সংঘাতের পরিধি বেড়েছে। এতে একদিকে যেমন হতাহত বাড়ছে তেমনি রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। যার প্রভাব পড়ছে জীবন ও জীবিকার ওপর।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৮ বছরের নিচের প্রায় ৫৮৪ মিলিয়ন মানুষ চরম দারিদ্রতায় ভুগছে।

তাছাড়া সংঘাতপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যু হার ৮ শতাংশ। স্থিতিশীল দেশুগলোতে এই হার মাত্র এক দশমিক এক শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিশ্বে প্রায় ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে : জাতিসংঘ

আপডেট সময় ০৮:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪