ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

জোড়া গোলে মোহামেডানের নায়ক ইলিয়াসু

আকাশ স্পোর্টস ডেস্ক:

গড়পড়তা আফ্রিকান ফুটবলারদের চেয়ে স্যামসন ইলিয়াসু একটু আলাদাই। বড় শরীরের বিদেশি ফুটবলারদের ভিড়ে ইলিয়াসুর উচ্চতা মেরে কেটে পাঁচ ফিট চার ইঞ্চি হবে। আজ ম্যাচ শেষে মোহামেডান সমর্থকদের ভিড়ে ছোটখাটো এই মানুষটাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কিন্তু মাঠের পারফরম্যান্স ভালো হলে আর উচ্চতায় কী যায়-আসে! নাইজেরিয়ান এই মিডফিল্ডারের জোড়া গোলে আরামবাগকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মোহামেডান।

জোড়া গোল তো কত খেলোয়াড়ই করেন! কিন্তু ইলিয়াসুর গোল দুটি চোখে লেগে থাকার মতো। প্রথমটি ফ্রন্ট ভলিতে ও দ্বিতীয়টি দূরপাল্লার গড়ানো শটে। মোহামেডানের অন্য গোলটি এসেছে এনকোচা কিংসলের পা থেকে। দুই নাইজেরিয়ানের সন্ধ্যায় টানা দুই ড্রয়ের পর প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৯ মিনিটে গোলের খাতা খোলেন স্যামসন ইলিয়াসু। বাঁ প্রান্ত থেকে আবদুল বাতেন কোমলের ক্রসে আরামবাগের ডিফেন্ডার মাহমুদুল হাসান হেডে ক্লিয়ার করলে ফিরতি বলে পেনাল্টি বক্সের ওপর থেকে ফ্রন্ট ভলিতে বল জালে জড়িয়ে দেন (১-০)। ইলিয়াসুর দ্বিতীয় গোলটি আরও সুন্দর। মাঝমাঠে আরামবাগের এক মিডফিল্ডারকে বডি ডজে ছিটকে ফেলে প্রায় ৩৫ গজ দূর থেকে দূরপাল্লার গড়ানো শটে ২-০। আরামবাগ গোলরক্ষক মাহফুজ হাসান ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি। লিগে এটি ইলিয়াসুর তৃতীয় গোল।

শুধু দুটি গোলই করেননি, পুরো মাঠের নাটাইটা ছিল ইলিয়াসুর হাতেই। আরামবাগের তরুণেরা ভালো খেললেও খাবি খেয়েছে ইলিয়াসুর কাছেই। ৮৫ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন আরামবাগের শাহরিয়ার বাপ্পী। যোগ করা সময়ে ৩-১ করেছেন এনকোচা কিংসলে।

স্যামসন ইলিয়াসু গত লিগে বিজেএমসির জার্সিতে ১৪ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। সে তুলনায় এবারই তাঁর পায়ে গোল নেই। কারণটা নিজেই জানালেন, ‘কোচ নঈমুদ্দিনের অতিরিক্ত চাপেই আমি মাঠে স্বচ্ছন্দ হয়ে খেলতে পারছিলাম না। আজ তিনি নেই, আমি আমার মতো খেলে দুই গোল পেলাম।’ বলা বাহুল্য, আজ মাঠে ছিলেন না মোহামেডানের ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দিন। লিগের বিরতিতে দেশে ফিরে গেছেন তিনি। শোনা যাচ্ছে, ক্লাবের পক্ষ থেকে আর ফিরিয়ে আনা হচ্ছে না তাঁকে।
এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে মোহামেডান। ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আরামবাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

জোড়া গোলে মোহামেডানের নায়ক ইলিয়াসু

আপডেট সময় ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭